জয়পুরহাট    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে

আবারও কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার,আটক ১



 আবারও কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার,আটক ১
ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারকালে ২১৫ কেজি ওজনের ১টি কালো কষ্টিপাথর উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত পাথরের সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (২৬ অক্টোবর) রাত ১২টায় কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এ উদ্ধার অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তি হলেন খামারপাড়া গ্রামের শ্রী ভবেন্দ্র কৃষ্ণের পুত্র শ্রী কৃষ্ণ (৩৪) । এ সময় তার কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।

২০ বিজিবি জানায়, উদ্ধারকৃত পাথরটি পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসামিকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আবারও কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার,আটক ১

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারকালে ২১৫ কেজি ওজনের ১টি কালো কষ্টিপাথর উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত পাথরের সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (২৬ অক্টোবর) রাত ১২টায় কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এ উদ্ধার অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তি হলেন খামারপাড়া গ্রামের শ্রী ভবেন্দ্র কৃষ্ণের পুত্র শ্রী কৃষ্ণ (৩৪) । এ সময় তার কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।

২০ বিজিবি জানায়, উদ্ধারকৃত পাথরটি পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসামিকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।


Daily Joypur Barta



কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত