কুড়িগ্রামে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় কালবেলার জেলা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ,
অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, উমর ফারুখ,অ্যাডভোকেট বজলুর রশিদ( পিপি) অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকী ও সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক এবং বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নেন।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “দৈনিক কালবেলা বিগত দিনে গণমানুষের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।
জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু কুড়িগ্রামের বিভিন্ন সংবাদ তুলে ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।” কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু বলেন, “কুড়িগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে মানুষের পাশে থাকতে চাই।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন