জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে বসতবাড়ি নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম- ১,আহত ৬ জন

ছবি- সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে বসতবাড়ির যায়গা নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় মোস্তাফিজুর রহমান (৫০) নামে একজন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় ১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

১৬ অক্টোবর (শুক্রবার) দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জখমী মোস্তাফিজুর রহমান একই এলাকার মৃত আফতাব উদ্দিন সরকারের ছেলে। 

এ সময়  মোস্তাফিজুর রহমানের স্ত্রী  রোকসানা বেগম, মেয়ে মিথিলা ভাইয়ের স্ত্রী আংগুর বানু, রেশমা বেগম, ভাতিজা আরাফাত হোসেন, ভাতিজি ফারজানা আহত হন এবং তারা হামলা কারীর কবল থেকে ঘর-বাড়ী রক্ষার্থে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান। 

অভিযোগ সুত্রে জানা যায়, ভেড়ম সরকারপাড়া এলাকার তোফাজ্জাল হোসেন ও তার ছেলে আব্দুল্লাহ আল নোমান এর সহিত একই এলাকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে বসতভিটার খলিয়ান নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। 

এ বিষয়ে ইতিপূর্বে থানায় অভিযোগও করেছে মোস্তাফিজুর রহমান। এমন সময়ে শুক্রবার দুপুরে তোফাজ্জাল হোসেন ও তার ছেলে আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে ১৫-২০ জন ব্যক্তি মিলে মোস্তাফিজুর রহমান গং ভোগদখলী জমিতে এসে বাঁশের ঘেরা ভাংচুর করে। এ সময় মোস্তাফিজুর রহমান বাঁধা দিতে আসলে তাকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী আঘাত করা করা হয়। 

এতে মুখের ওপরে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পরেন মোস্তাফিজুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান, আমার জমির ওপর থেকে এর আগেও অভিযুক্ত ব্যক্তিরা ৫বার গাছপালা কেটে নিয়ে যায়। আজ তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যা করার জন্য ১০টি মোটরসাইকেল যোগে প্রায় ১৫-২০জন আসেন। 

আমার ওপরে হামলা করলে ভাগ্যক্রমে আমি তাদের হাত থেকে প্রাণে বেঁচে যাই। আমি অভিযুক্তদের বিরুদ্ধে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনায় অভিযুক্ত তোফাজ্জল হোসেনের সাথে ০১৭৬১-৫৪৩৬৭৪ নম্বরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ধামইরহাটে বসতবাড়ি নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম- ১,আহত ৬ জন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত