জয়পুরহাট    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নিয়ামতপুরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিতে সভা

ছবি- প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের পাশাপাশি আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী যুব পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের। এ ছাড়া জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আদিবাসী ছাত্র, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে আদিবাসীদের দাবি ,সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা, ভূমি কমিশন গঠন এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব দাবির মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিতে সভা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের পাশাপাশি আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী যুব পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের। এ ছাড়া জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আদিবাসী ছাত্র, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে আদিবাসীদের দাবি ,সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা, ভূমি কমিশন গঠন এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব দাবির মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত