আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জের ডেপুটি কালেক্টর (রেভিনিউ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা,পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,
সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ পাল ও সাধারণ সম্পাদক লিটন রায়,পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য ও যুগ্ম আহ্বায়ক সুমিত পাল, জামায়াতে ইসলামীর পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মানিক,ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কায়েস আহমেদ সালমান,উপজেলা বিএনপির সহসভাপতি সহিদুল ইসলাম বাব, যুবদলের যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, অঞ্জন বণিক প্রমুখ।
সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন