জয়পুরহাট    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদের পুকুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফিউল হাদি মিঠু, প্রধান শিক্ষক আজিজা রহমান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রবিউল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোয়াজ্জেম হোসেন। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাঁতারের বিভিন্ন কৌশল শেখার সুযোগ পাবেন। 

পাশাপাশি সাঁতার শেখার মাধ্যমে পানিতে দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলা ও পানিতে নিরাপদ থাকার বিষয়ে দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদের পুকুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফিউল হাদি মিঠু, প্রধান শিক্ষক আজিজা রহমান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রবিউল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মোয়াজ্জেম হোসেন। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাঁতারের বিভিন্ন কৌশল শেখার সুযোগ পাবেন। 

পাশাপাশি সাঁতার শেখার মাধ্যমে পানিতে দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলা ও পানিতে নিরাপদ থাকার বিষয়ে দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত