জয়পুরহাট    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ হাজার ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীনস্থ আমতলী বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন এসব ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেন।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ জামান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

ভবিষ্যতেও মাদক ও চোরাচালানি মালামাল জব্দ এবং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ হাজার ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীনস্থ আমতলী বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন এসব ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেন।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ জামান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

ভবিষ্যতেও মাদক ও চোরাচালানি মালামাল জব্দ এবং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত