গবেষণালব্ধ প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দেশীয় কাঁচামালের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং নতুন শিল্প-কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে অংশীজন কর্মশালা।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আওতাধীন ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির (আইএমএমএম) সম্মেলন কক্ষে ‘বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন’ প্রতিপাদ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইএমএমএম, বিসিএসআইআর, জয়পুরহাটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআরের সদস্য (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব আবুল ফাতাহ মো. বালিগুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআরের সচিব ও উপসচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী।
কর্মশালায় বক্তব্য দেন আইএমএমএমের সিনিয়র ইঞ্জিনিয়ার ড. তৌফিক আহমেদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাবসহ অন্যরা।
বক্তারা বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি বাস্তব শিল্প উৎপাদনে কাজে লাগানো গেলে দেশের শিল্পায়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। এ জন্য শিল্প উদ্যোক্তাদের কাছে প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি ও দেশীয় কাঁচামাল ব্যবহারের সুযোগ পৌঁছে দেওয়া জরুরি। খনিজ সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এভারলাস্ট মিনারেলস, বড়পুকুরিয়া কয়লাখনি ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিংয়ের প্রতিনিধিরা, স্থানীয় শিল্পোদ্যোক্তা, সাংবাদিক এবং প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন