সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্বশত্রুতার জেরে বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মনতলা গ্রামের বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলামের পুকুরে বিষপ্রয়োগ করে আনুমানিক ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় পুকুরের রুই, কাতলা, পাঙ্গাস, নওলা মাগুর মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ও চাষকৃত মাছ মরে পানির ওপর ভেসে ওঠে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য রফিকুল ইসলাম। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস্য অফিস ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পুকুরে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পুকুরের পরিচর্যা করতে গিয়ে তিনি দেখতে পান, পুকুরের অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এ সময় পুকুরের আশপাশে বিষাক্ত পদার্থের গন্ধ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করা হয়েছে।
প্রাথমিকভাবে পুকুরে বিষপ্রয়োগের কারণে মাছ মারা গেছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তবে কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, “অনেক কষ্ট করে, ধার-দেনা নিয়ে আশা ও স্বপ্ন নিয়ে পুকুরে মাছ চাষ করেছিলাম। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষপ্রয়োগ করে আমার সবকিছু শেষ করে দিয়েছে। এতে আমার আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান ।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান জানান, ইউপি সদস্য রফিকুল ইসলামের পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত মাছচাষিকে ন্যায়বিচার দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন