জয়পুরহাট    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চাঁদাবাজি,ভাঙচুর ও দোকান দখলের অভিযোগে হাকিমপুরে সংবাদ সম্মেলন

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার খাট্টাউছনা খাসমহল হাট ও বাজারে চাঁদাবাজি, দোকান ভাঙচুর, লুটপাট ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শাহাদৎ হোসেন শাদো নামে এক দোকান মালিক।

রোববার (৪ অক্টোবর) দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। শাহাদৎ হোসেন শাদো উপজেলার ২ নম্বর বোয়ালদাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, খাট্টাউছনা বাজারে তার মালিকানাধীন চারটি দোকানঘর রয়েছে। এসব দোকান বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হয়েছে। মাহফুজার রহমান, জাকির হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জন দীর্ঘদিন ধরে তার ভাড়াটিয়াদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান দখল, ব্যবসা বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, গত ১ সেপ্টেম্বর ও ২২ সেপ্টেম্বর অভিযুক্তরা ভাড়াটিয়াদের দোকানে তালা লাগিয়ে ব্যবসা বন্ধ করে দেন। পরে ৯৯৯ নম্বরে ফোন এবং স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে তালা ভেঙে দোকানগুলো খুলে দেওয়া হয়।

শাহাদৎ হোসেন আরও অভিযোগ করেন, গত ৩ অক্টোবর ভোরে অভিযুক্তরা একটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডেকোরেশনের সামগ্রী, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে রাস্তায় ফেলে দেন। এ সময় দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। পরে আরও তিনটি দোকানঘর তালাবদ্ধ করে দখলের চেষ্টা করা হয়।

এছাড়া তার চাষযোগ্য জমি ও অন্যান্য সম্পত্তি জবরদখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্গাচাষীদের ভয়ভীতি দেখিয়ে জমিতে যেতে নিষেধ করা এবং ফসল নিজেদের দখলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেন শাহাদৎ হোসেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চাঁদাবাজি,ভাঙচুর ও দোকান দখলের অভিযোগে হাকিমপুরে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত