ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে (ইবি) প্রশাসন।
রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রসংগঠন এবং সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।
কর্মসূচির শুরুতে প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের হয় এবং র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “আজকের এ উদ্যোগ শুধু এক দিনের আনুষ্ঠানিকতা নয়।
ডেঙ্গু ইতোমধ্যে মহামারি আকার ধারণ করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এর প্রকোপ দেখা যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হলে আমাদেরও এর ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।”
তিনি আরও বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অন্যতম মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুসরণীয় হবে। আমরা এ ক্যাম্পাসকে সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশের ক্যাম্পাসে রূপান্তর করতে চাই।”
অভিযানে অংশ নিয়ে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের শিক্ষার্থী আরিফ বলেন, “বর্তমানে দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান প্রশংসনীয় উদ্যোগ।
যেহেতু কার্যক্রমটি মাত্র শুরু হয়েছে, তাই প্রতিটি বিভাগ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হলে দ্রুত ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করি।”
উল্লেখ্য, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকারের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এর মাধ্যমে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন