জয়পুরহাট    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বেলাবোতে মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি- প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলার ধুকুন্দি গ্রামের শাহীন মোল্লার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। সংবাদ সম্মেলন চলাকালে অভিযুক্ত শাহীন মোল্লার কয়েকজন সমর্থক গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে পরে দুই পক্ষের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এলাকাবাসী সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় শাহীন মোল্লার কয়েকজন সমর্থক মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণ করলে উপস্থিত লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারি ও হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনায় তিনজন আহত হলে তাদের উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত শাহীন মোল্লাকে নরসিংদী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, শাহীন মোল্লার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের দাবি জানান তারা।

এ বিষয়ে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বেলাবোতে মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবো উপজেলার ধুকুন্দি গ্রামের শাহীন মোল্লার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। সংবাদ সম্মেলন চলাকালে অভিযুক্ত শাহীন মোল্লার কয়েকজন সমর্থক গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে পরে দুই পক্ষের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এলাকাবাসী সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় শাহীন মোল্লার কয়েকজন সমর্থক মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণ করলে উপস্থিত লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারি ও হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনায় তিনজন আহত হলে তাদের উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত শাহীন মোল্লাকে নরসিংদী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, শাহীন মোল্লার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের দাবি জানান তারা।

এ বিষয়ে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত