জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

ছবি- প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলার শিমলডাঙ্গা রামাশ্রম পুলেরপাড় গ্রামে এক কৃষকের পাঁচ কাঠা জমির বিভিন্ন জাতের সবজি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক দুরুল হুদা ওই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। তিনি জানান, তাঁর পাঁচ কাঠা জমিতে পুইশাক, ধুমা, করলা, শিম, কুশর, পাট ও কচুসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছিল। শুক্রবার মধ্যরাতে কে বা কারা তাঁর সবজি ক্ষেতে প্রবেশ করে গাছগুলো কেটে ফেলে। এতে ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার সকালে ক্ষেতে গিয়ে সবজি গাছ কাটা অবস্থায় দেখতে পান দুরুল হুদা। পরে বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী কৃষক জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। তবে, জমিতে ছাগল চরণ নিষেধ করায় কিছু ব্যক্তি ফসল নষ্ট করার হুমকি দিয়ে আসছিলো। এতে পূর্বশত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও তাঁর জানা নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় তাঁর আনুমানিক ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হতে পারে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর সাপাহার উপজেলার শিমলডাঙ্গা রামাশ্রম পুলেরপাড় গ্রামে এক কৃষকের পাঁচ কাঠা জমির বিভিন্ন জাতের সবজি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক দুরুল হুদা ওই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। তিনি জানান, তাঁর পাঁচ কাঠা জমিতে পুইশাক, ধুমা, করলা, শিম, কুশর, পাট ও কচুসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছিল। শুক্রবার মধ্যরাতে কে বা কারা তাঁর সবজি ক্ষেতে প্রবেশ করে গাছগুলো কেটে ফেলে। এতে ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার সকালে ক্ষেতে গিয়ে সবজি গাছ কাটা অবস্থায় দেখতে পান দুরুল হুদা। পরে বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী কৃষক জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। তবে, জমিতে ছাগল চরণ নিষেধ করায় কিছু ব্যক্তি ফসল নষ্ট করার হুমকি দিয়ে আসছিলো। এতে পূর্বশত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও তাঁর জানা নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় তাঁর আনুমানিক ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হতে পারে বলে জানান তিনি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত