আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় কলারোয়া পৌরসভা অডিটরিয়ামে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনসহ নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপি থেকে ইউপি সদস্য পদে একক প্রার্থী নির্ধারণ করার লক্ষ্যে উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য সচিব সাবেক যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, সদস্য আব্দুর রশীদ মিয়া, আশরাফ হোসেন ও আব্দুর রকিব মোল্লা।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন