জয়পুরহাট    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ছেলেকে হাফেজ বানিয়ে পাগড়ি পরালেন ক্ষুদ্র ব্যবসায়ী বাবা

ছবি : প্রতিনিধি

নূরানী তালিমুল কোরআন বোর্ডের ২০২৫ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণির বোর্ড পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ঢাকার সাভারের আশুলিয়ার পূর্ব জামগড়া (করিম নগর) এলাকার তা'য়ালাইরশাদুল উম্মাহ মাদরাসা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬ জন এ প্লাস (A+) এবং একজন এ (A) গ্রেড অর্জন করেছে। এতে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে মাদরাসাটি।

বোর্ডের মেধা তালিকায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মেধা তালিকায় দুই শিক্ষার্থী নবম স্থান এবং আরও দুই শিক্ষার্থী দশম স্থান অধিকার করেছে। নবম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলো মোঃ সাদিক ইসলাম ও মোঃ আব্দুল্লাহ। দশম স্থান অর্জন করেছে মোঃ জুনায়েদ শেখ ও মোঃ আব্দুল্লাহ আল ফাহিন।

এদিকে মাদরাসাটির জন্য আরেকটি আনন্দঘন ও গর্বের মুহূর্ত তৈরি হয়েছে শিক্ষার্থী মোঃ অলিউল্লা মোল্লার পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করার মধ্য দিয়ে। তার পিতা মোঃ কবির হোসেন মোল্লা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানের দ্বীনি শিক্ষার প্রতি গভীর আগ্রহ ও ভালোবাসা থেকে ছোটবেলা থেকেই তাকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলেকে হিফজ শিক্ষায় এগিয়ে নিতে নিরলস চেষ্টা চালিয়ে গেছেন।

অবশেষে সন্তানের পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন হওয়ায় বাবার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এ অর্জনে পরিবারজুড়ে বইছে আনন্দ ও গর্বের আবহ। মাদরাসার পক্ষ থেকে মোঃ অলিউল্লা মোল্লাকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। একজন ক্ষুদ্র ব্যবসায়ী বাবার সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার এই প্রচেষ্টা অন্য অভিভাবকদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মাদরাসাটিতে বর্তমানে নূরানী মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগ চালু রয়েছে। এসব বিভাগে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি আনিসুর রহমান (হামিদী) শিক্ষার্থীদের এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাদরাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষার মান ও সুন্দর ধর্মীয় পরিবেশ বজায় রেখে দক্ষ, নৈতিক ও আদর্শবান শিক্ষার্থী গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ছেলেকে হাফেজ বানিয়ে পাগড়ি পরালেন ক্ষুদ্র ব্যবসায়ী বাবা

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত