করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
৫ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের পাগলা বাজারে তিনি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং হাটুরেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া ও আশীর্বাদ চেয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, আমি অতীতে চেয়ারম্যান থাকাকালীন আওলাই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করেছি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকদের উন্নয়নে কাজ করেছি। আবারও সুযোগ পেলে আওলাই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
তিনি আরও বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসেছি। আপনারা পাশে থাকলে, আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবো। তরুণদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠন করায় হবে আমার প্রধান অঙ্গীকার।
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন