জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নেওয়া হলো নানা কর্মসূচি

রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি সভা

ছবি- প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব ও সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি পান্না বিশ্বাস, শাহাদাত হোসেন ও খলিলুর রহমান। এ ছাড়া মহিলা দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি, সমন্বয় ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইউএনও ইসরাত জাহান বলেন, দিবসটি পালনের জন্য সরকারি কোনো বরাদ্দ না থাকলেও এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় তিনি ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে কর্মসূচি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করেছেন। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দিবসটির তাৎপর্য তুলে ধরতে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা সম্মিলিত প্রচেষ্টায় দিবসটি সুশৃঙ্খল, সুন্দর ও মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রাণীশংকৈলে ৭ নভেম্বর পালনে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত