জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

‎গাইবান্ধায় সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ

ছবি : প্রতিনিধি

‎সড়কের ওপর ভবনের একাংশ, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত ব্যবসায়ী ও এলাকাবাসী

‎গাইবান্ধার সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর মৌজায় সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মোঃ সুলভ মিয়া খাজার বিরুদ্ধে। 

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, গাইবান্ধা-নাকাইহাট সড়কসংলগ্ন বালুয়া বাজারের পাশে সরকারি জমিতে রাতের আঁধারে কৌশলে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

‎‎অভিযোগ সূত্রে জানা যায়, পার্বতীপুর মৌজার ১/১ খতিয়ানভুক্ত ৪১৩ ও ৪১৪ দাগের জমি সরকারি সম্পত্তি। ওই জমিতে মোঃ সুলভ মিয়া খাজা, পিতা—মৃত মোফাজ্জল হক, সাং—পার্বতীপুর, সরকারি জমিতে অনুমতি ছাড়া দোতলা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ করা হয়েছে।

‎‎স্থানীয়দের দাবি, নির্মাণাধীন ভবনটির একাংশ গাইবান্ধা-নাকাইহাট সড়কের মধ্যে চলে এসেছে। তাছাড়া ভবনটি শুধু ইটের গাঁথুনির ওপর নির্মাণ করায় এর স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। 

জনবহুল বালুয়া বাজারের পাশে এভাবে ভবন নির্মাণ অব্যাহত থাকলে যেকোনো সময় ভবনটির অংশবিশেষ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।

‎‎এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা দ্রুত নির্মাণকাজ বন্ধ, জমির প্রকৃত মালিকানা ও সীমানা নির্ধারণ এবং সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎‎এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত আবেদন করে নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ ও আইন অনুযায়ী অবৈধ স্থাপনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

‎গাইবান্ধায় সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত