জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

নবীনদের পদচারণায় উৎসবমুখর আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজ মাঠ

ছবি- প্রতিনিধি

নতুন স্বপ্ন, সম্ভাবনা আর উচ্চশিক্ষার প্রত্যাশা নিয়ে কলেজজীবন শুরু করতে যাওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে জয়পুরহাটের আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজ প্রাঙ্গণ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক (এইচএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজে আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠান।

আজ (৪ নভেম্বর) বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন শিক্ষাজীবনের শুরুতে এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো.কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সভাপতি মো.আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পল্টু, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, উপজেলা বিএনপি নেতা আমিরুর রশিদ ইকু, সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল,জেলা যুবদলের সদস্য ওয়ালি-উল্লা খান রতন,মাহমুদুল রহমান রিপন, জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভ,সাধারণ সম্পাদক কেএম শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান তুষার, সদস্যসচিব দেওয়ান তানভীর নেওয়াজ, কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসাইন, সাধারণ সম্পাদক রিফাত হোসাইন ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ গঠনের কারিগর। তাই শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মধ্য দিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নবীন শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নবীনদের পদচারণায় উৎসবমুখর আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজ মাঠ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত