জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল মোল্লা (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক আজিজুল উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তের ৭ বছর বয়সী মেয়ের সাথে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করছিল। আজিজুল তার নিজ মেয়েকে ১০ টাকা দিয়ে দোকানে জিনিস কিনতে পাঠায়।
আর এই সুযোগে শিশুটিকে ঘরে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির কান্না ও চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্ত আজিজুলকে আটক করে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং- ২৬। বিকেলে আটক আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন