জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

গাইবান্ধায় একজন গুনী শিক্ষকের বিদায় অনুষ্ঠান

ছবি : প্রতিনিধি

কর্মময় জীবন থেকে অবসরের মাধ্যমে দীর্ঘদিন শিক্ষকতা পেশার সমাপ্তি হলো সহকারী  শিক্ষক মোঃ রেজাউল করিম রেজার। তিনি গাইবান্ধা সদর উপজেলার কুপতলাস্থ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে লেংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে  কর্মময় জীবনের ইতি টানলেন সহকর্মী, বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের হৃদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে।

উপজেলার লক্ষীপুর ইউনিয়নের অন্তর্গত লেংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম রেজার বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে শনিবার ২ নভেম্বর /২০২৬ ইং দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে নানা আয়োজন করা হয়।

এসময় প্রিয় শিক্ষককে বিদায় দিতে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে হাজির হয় শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য। শিক্ষার্থী ও সহকর্মী সবাই অশ্রুসিক্ত। বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সকলের ভালোবাসায় সিক্ত বিদায় সংবর্ধনা শেষে ফুলেল সজ্জিত গাড়িতে প্রাক্তণ শিক্ষার্থী ও সহকর্মীরা বিদায়ী শিক্ষক মোঃ রেজাউল করিম রেজাকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বিদায় দেন। 

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন -গাইবান্ধা সদর- ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল করিম। গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে ও কুপতলাস্থ 

পশ্চিম কুপতলা ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল রাজ্জাকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান,ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোঃ মাসুমুল ইসলাম, 

লেংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক ও পশ্চিম কুপতলা ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর-২, আসনের সংসদ সদস্য আব্দুল করিম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুমুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টি.আই.এম মিজানুর রহমান সরকার, লেংগা বাজার বি. এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লেংগা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল, লেংগা বাজার আদর্শ দাখিল মাদরাসার সুপার খলিলুর রহমান। 

এ ছাড়াও বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক শাহাবুদ্দীন, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, শিক্ষার্থী আফরিন জান্নাতিসহ অন্যরা।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মোঃ রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম রেজা  শুধু শিক্ষকই ছিলেন না। একজন যোগ্য অভিভাবকও ছিলেন। তাঁর সততা, মহত্ব ও কর্মকুশলতা আমাদের গর্বের। এতোটা সময় আমাদের সঙ্গে ছিলেন যার অনেক স্মৃতি রয়েছে । 

তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মহান এই পেশায় দীর্ঘদিন ধরে  তিনি শিক্ষকতা পেশায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় শিক্ষকতা করেছেন। এই মহান পেশায়  যুক্ত থাকায় আদর্শ শিক্ষার্থী গড়ার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও রয়েছে অফুরন্ত সহযোগিতা।

শিক্ষকতা জীবনে মোঃ রেজাউল করিম রেজার  শেষ কর্ম দিবস ছিল ২৯/১০/২০২৬ ইং।  প্রিয় শিক্ষার্থী সহকর্মী- উপস্থিত অতিথিবৃন্দ অশ্রুসিক্ত নয়নে বিভিন্ন উপহার সামগ্রী ও  ফুলের শুভেচ্ছায় বিদায় জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় একজন গুনী শিক্ষকের বিদায় অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত