জয়পুরহাট    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চাটমোহরে জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় মোবাইল কোর্ট

ছবি : প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত, জলজ পরিবেশ রক্ষা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে  (০১ নভেম্বর ২০২৬) মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মজিবুর রহমান। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে বিলের পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী দুটি অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ করা হয় এবং একজন অভিযুক্তকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ধরনের অবৈধ বাঁধ পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে, মাছের চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি করে এবং মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আবদুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

চাটমোহরে জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় মোবাইল কোর্ট

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত, জলজ পরিবেশ রক্ষা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে  (০১ নভেম্বর ২০২৬) মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মজিবুর রহমান। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে বিলের পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী দুটি অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ করা হয় এবং একজন অভিযুক্তকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ধরনের অবৈধ বাঁধ পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে, মাছের চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি করে এবং মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আবদুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত