দক্ষ যুব গড়বে দেশ,সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.আতিকুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্ত আল হাসান হাবিবুর রহমান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মোহাইমিনূল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
৪০জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এবং ১৪ জনের মাঝে যুব ঋণের ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন