দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের সিজার মূল্য ৭০ হাজার ৫০০ টাকা।
রোববার (১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মজান বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অপরাধী চক্রের কোনো অপতৎপরতাই বিজিবির নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ন রাখা এবং চোরাচালান চক্রের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন