জয়পুরহাট    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

খলিলগঞ্জ এলাকায়

কুড়িগ্রামে ইয়াবা ও হিরোইনসহ আইনজীবি দম্পতি আটক

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

‎‎আটক ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম আইনজীবি সমিতির সদস্য কুড়িগ্রাম সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার এড. মোঃ আলমগীর হোসেন (৪৫), তাঁর স্ত্রী মোছাঃ ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মোঃ শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎‎উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

‎‎মাদকদ্রব্য নিয়ন্ত্রন কুড়িগ্রাম জেলার উপ-পরিচালক মোঃ শাহ- নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম সদর থানায় পুলিশে সোর্পদ করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মাদকসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। থানায় হস্তান্তর করেছেন তারা। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম কে তার মতামত গ্রহনের জন্য ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ইয়াবা ও হিরোইনসহ আইনজীবি দম্পতি আটক

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত