জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ

ছবি : প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহামুদুল আলমের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ করা হয়। 

বুধবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের চা-বাগানে ৭ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের আহবায়ক মানিক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির নেতা মুকুল হোসেন, শ্রমিক দলের নেতা আফতাব হোসেন চুট্টু, পৌর যুবদলের দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের নেতা জহির রায়হান শুভ, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজ ছাত্র দলের সভাপতি মাসুম শাহারিয়া,ছাত্র নেতা ফাহমিদ বিন রফিক প্রমুখ। 

আলোচনা শেষে দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি তোফাজ্জল হোসেন ভুট্টু। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সান্তাহারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহামুদুল আলমের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ করা হয়। 

বুধবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের চা-বাগানে ৭ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের আহবায়ক মানিক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির নেতা মুকুল হোসেন, শ্রমিক দলের নেতা আফতাব হোসেন চুট্টু, পৌর যুবদলের দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের নেতা জহির রায়হান শুভ, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজ ছাত্র দলের সভাপতি মাসুম শাহারিয়া,ছাত্র নেতা ফাহমিদ বিন রফিক প্রমুখ। 

আলোচনা শেষে দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি তোফাজ্জল হোসেন ভুট্টু। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত