জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বেলাবোতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ছবি : প্রতিনিধি

লবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলাবো উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৮ অক্টোবর) বুধবার বিকালে বেলাবো উপজেলা বিএনপির কার্যালয়ে বেলাবো উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া ও 

বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুমন ফকির রাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব।

এই সময় আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. কাদের জলিল,যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ'সহ প্রমুখ।

বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব বলেন বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যুবদল প্রতিষ্ঠা করেন। 

বিগত ১৭ বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে ছিল। আগামী দিনেও দেশ গঠনে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।

এ সময় উক্ত অনুষ্ঠানে ৮ টি ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বেলাবোতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

লবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলাবো উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৮ অক্টোবর) বুধবার বিকালে বেলাবো উপজেলা বিএনপির কার্যালয়ে বেলাবো উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া ও 

বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুমন ফকির রাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব।

এই সময় আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. কাদের জলিল,যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ'সহ প্রমুখ।

বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব বলেন বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যুবদল প্রতিষ্ঠা করেন। 

বিগত ১৭ বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল রাজপথে ছিল। আগামী দিনেও দেশ গঠনে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।

এ সময় উক্ত অনুষ্ঠানে ৮ টি ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত