জয়পুরহাট    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ কারবারি আটক

ছবি : প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ১৪ বিজিবি।

বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে জগদল কলেজের সামনে নিকেশ্বর ফুটবল মাঠের উত্তর পাশে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, আটক আমিনুল ইসলাম ধামইরহাট উপজেলার জগদল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার করা ট্যাবলেটসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তে মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ১৪ বিজিবি।

বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে জগদল কলেজের সামনে নিকেশ্বর ফুটবল মাঠের উত্তর পাশে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, আটক আমিনুল ইসলাম ধামইরহাট উপজেলার জগদল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার করা ট্যাবলেটসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তে মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত