জয়পুরহাট    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে তিন মোটরসাইকেল চোর গ্রেপ্তার,মোটরসাইকেল উদ্ধার

ছবি- প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় মোটরসাইকেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মোটরসাইকেল ও মাইকের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সকালে কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের ফেরদৌস সরদার তাঁর মোটরসাইকেলটি বাড়িতে না পেয়ে স্বজনদের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় তিনজনকে শনাক্ত করা হয়। উপজেলার করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়।

এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা করা হয়েছে। অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

রাণীনগরে তিন মোটরসাইকেল চোর গ্রেপ্তার,মোটরসাইকেল উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় মোটরসাইকেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মোটরসাইকেল ও মাইকের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সকালে কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের ফেরদৌস সরদার তাঁর মোটরসাইকেলটি বাড়িতে না পেয়ে স্বজনদের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় তিনজনকে শনাক্ত করা হয়। উপজেলার করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়।

এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা করা হয়েছে। অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত