জয়পুরহাট    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

তীব্র প্রতিবাদ

NICTF-এর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

ছবি- প্রতিনিধি

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (NICTF)-এর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান NICTF-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহ জে মিয়া ও সাধারণ সম্পাদক মো. রওশান কামাল জেমস।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে NICTF-এর ৭ নম্বর উপদেষ্টা প্রকৌশলী রাফায়েল কবিরের নেতৃত্বে একটি কমিটি গঠনের তথ্য প্রচার করা হয়। কেন্দ্রীয় কমিটির দাবি, ওই কমিটি অবৈধ, অগণতান্ত্রিক, শৃঙ্খলাবহির্ভূত ও গঠনতন্ত্রবিরোধী। এ ধরনের কর্মকাণ্ড জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক ও উদ্যোক্তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত অসন্তোষ সৃষ্টি করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, অনলাইনে মাত্র ১৪ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি বিতর্কিত সভার মাধ্যমে শতাধিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত দেখিয়ে কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ওই কমিটি গঠনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

NICTF-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রকৌশলী রাফায়েল কবিরের নেতৃত্বে গঠিত বলে প্রচারিত কমিটির সঙ্গে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কোনো সম্পর্ক নেই। তাই সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের সুনাম, শৃঙ্খলা ও গঠনতন্ত্র রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী আদর্শ, পেশাগত উৎকর্ষ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির দপ্তর সম্পাদক শামীম আজাদ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

NICTF-এর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত