জয়পুরহাট    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান,জব্দ ২৯৩ বোতল সিরাপ

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৯৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৩ হাজার ৯৫০ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান,জব্দ ২৯৩ বোতল সিরাপ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৯৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৩ হাজার ৯৫০ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত