ঢাকার আশুলিয়ায় খোকন হাওলাদার নামে এক সাংবাদিককে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাসিমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগপত্রে খোকন হাওলাদার উল্লেখ করেন, তিনি আশুলিয়া এলাকায় সাংবাদিকতা পেশায় নিয়োজিত। অভিযুক্ত নাসিমা আক্তার (৩৬) বিভিন্ন সময় তাকে ও তার সহকর্মীদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি মিথ্যা মামলা ও নারী নির্যাতনের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ারও অভিযোগ তোলেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত নারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশের উদ্যোগ নিলে তাকে হুমকি দেওয়া হয় বলে দাবি করেন অভিযোগকারী। এ ছাড়া অন্য একটি অভিযোগের ঘটনায় অর্থ দাবি করার অভিযোগও উল্লেখ করা হয়েছে লিখিত আবেদনে।
অভিযোগ অনুযায়ী, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে আশুলিয়া থানাধীন বাচ্চু মার্কেটের সামনে অভিযুক্ত নারী তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে মারধরের জন্য তেড়ে আসেন এবং বাধা দিলে গায়ে হাত তোলার পাশাপাশি পরিবারের সদস্যদের সম্মানহানির হুমকি দেন বলে অভিযোগ করেন খোকন হাওলাদার।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন