জয়পুরহাট    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন, একটি সিএনজি ও নগদ ৪ হাজার ৯০০ টাকাসহ মো. গোলাম হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মোহনপুর থানার পিয়ারপুর গ্রামের ধুরইল বাজার থেকে কালীগঞ্জ বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে যাওয়ার অভিযোগে গোলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

অভিযানে তাঁর হেফাজত থেকে ৫৯ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন, একটি সিএনজি ও নগদ ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহীর মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন, একটি সিএনজি ও নগদ ৪ হাজার ৯০০ টাকাসহ মো. গোলাম হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মোহনপুর থানার পিয়ারপুর গ্রামের ধুরইল বাজার থেকে কালীগঞ্জ বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে যাওয়ার অভিযোগে গোলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

অভিযানে তাঁর হেফাজত থেকে ৫৯ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন, একটি সিএনজি ও নগদ ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত