যে করে মন্দিরে দান তার মর্যাদা রাখবে স্বয়ং ভগবান।বললেন দুর্গাপূজায় আগত সনাতন ধর্মালম্বীরা।
আগামী ২১শে অক্টোবর বুধবার শারদীয় দুর্গাপূজার শেষ রজনী বিজয়া দশমী। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পাঁচবিবিতে উদযাপিত হচ্ছে এই উৎসব। মন্দিরগুলোকে সাজিয়ে ফেলা হয়েছে চোখ ধাঁধানো নানা রঙের আলোক সজ্জায়। সর্বত্রই যেন বইছে আনন্দের বন্যা।
২০ শে অক্টোবর মঙ্গলবার মহা নবমীর দিন সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়দের এই ধর্মীয় উৎসবে মিলিত হতে পাঁচবিবি পৌরসভার অভ্যন্তরের ৮টি দুর্গা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক দিকের খোঁজখবর নেন এবং মন্দিরে তার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।
এর মধ্যে পাঁচবিবি পৌরসভার ৮ নং ওয়ার্ডের রেলওয়েকুলিপট্টি মন্দিরে ২০ হাজার, কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে ৩০ হাজার, ৩ নং ওয়ার্ডের পাঁচবিবি উপজেলা শিব মন্দিরে ৫০ হাজার, ৫ নং ওয়ার্ডের দমদমা জয় কালী বারোয়ারি মন্দিরে ২০ হাজার, ৫ নং ওয়ার্ডের শ্রী শ্রী মাউড়ী কালীমন্দিরে ২০ হাজার,দমদমা মা শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে ২০ হাজার ও দমদমা ঘোষপাড়া সর্বজনীন দূর্গা মন্দিরে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি হাতে।
এছাড়াও ৩০ বছর ধরে উদযাপিত শ্রী অমল পান্ডের বাড়ির মন্দিরেও তিনি ৫ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন। মহা নবমীর দ্বিতীয় দিনে ১ লক্ষ ৬৫ হাজার টাকা সহযোগিতা প্রদান করলেন এই নেতা। যা পাঁচবিবির ইতিহাসে বিরল ঘটনা।
পরিদর্শনকালে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে তিনি বলেন,মেয়র নই আপনাদের সেবক হতে চাই। সুখে দুঃখে উৎসবে পাশে থাকতে চাই। যেহেতু আমি একটি স্বপ্ন দেখছি এই স্বপ্ন পূরণ করতে পারেন আপনারাই। আমার এই স্বপ্ন পূরণ হলে এর থেকেও দ্বিগুণ সহযোগিতা আমি করতে পারবো। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামসছুল হুদা মন্ডল দুলাল,পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সানোয়ার,
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান,আড়ৎদার সমিতির সহ সম্পাদক রুমেল মন্ডল, উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক চৌধুরী লেবু,, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন,বিশিষ্ট হোটেল ব্যবসায়ী জামিল হোসেন কুসুম ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল সহ বিভিন্ন স্তরের শতাধিক নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন