জয়পুরহাট    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে দুর্গোৎসব, চলছে পূজা-অর্চনা

ছবি- প্রতিনিধি

ঢাকার সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী। 

এ উপলক্ষে স্বর্গীয় গুরুক দয়াল পালের স্মরণে আয়োজিত সার্বজনীন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপে চলছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয়। এসব আয়োজনে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আশুলিয়া পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী গোপাল পাল। কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শ্যামল পাল (সুমন), কোষাধ্যক্ষ অ্যাডভোকেট গঙ্গা রাণী সরকার এবং সাধারণ সম্পাদক সম্ভু সরকার।

মহানবমী উপলক্ষে পূজামণ্ডপে আসা ভক্তরা দেবী দুর্গার কাছে পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আবহ বিরাজ করছে।

আয়োজিত এ দুর্গোৎসব ধর্মীয় উপাসনার পাশাপাশি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে দুর্গোৎসব, চলছে পূজা-অর্চনা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী। 

এ উপলক্ষে স্বর্গীয় গুরুক দয়াল পালের স্মরণে আয়োজিত সার্বজনীন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপে চলছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয়। এসব আয়োজনে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আশুলিয়া পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শ্রী গোপাল পাল। কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শ্যামল পাল (সুমন), কোষাধ্যক্ষ অ্যাডভোকেট গঙ্গা রাণী সরকার এবং সাধারণ সম্পাদক সম্ভু সরকার।

মহানবমী উপলক্ষে পূজামণ্ডপে আসা ভক্তরা দেবী দুর্গার কাছে পরিবার, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আবহ বিরাজ করছে।

আয়োজিত এ দুর্গোৎসব ধর্মীয় উপাসনার পাশাপাশি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত