নওগাঁর মান্দায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন, কুশল বিনিময় ও শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাতে তিনি উপজেলার দেলুয়াবাড়ি বাজার সংলগ্ন কুণ্ডুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ এবং প্রসাদপুর বাজার কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
প্রসাদপুর বাজার কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপে পৌঁছালে মন্দির কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে এমপি টিপু পূজা উদযাপনের সার্বিক আয়োজন ও প্রস্তুতি, নিরাপত্তা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পুণ্যার্থী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানান।
এ সময় সংসদ সদস্য মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। তার এই প্রতিশ্রুতিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এ অঞ্চলের ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন