জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে ইউনিয়ন পরিষদে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ছবি- প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা শেষে ঢেউটিন বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন। 

তিনি আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং ঢেউটিন বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি রাখেন ইউপি সদস্য মোস্তাকিম হোসেন, বদিউজ্জামান বদি,  আব্দুল বারীক মন্ডল বাবুল এবং  আমিনুর ইসলাম। এছাড়া সংরক্ষিত ইউপি সদস্য ডলি পারভীন, শিউলি বেগম ও সাথী উপস্থিত ছিলেন। 

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রধান, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন।  

​অন্যান্যদের মধ্যে সভায় আরো উপস্থিত ছিলেন রুহুল আমিন আকাশ, শাজাহান হোসেন, নিয়ামুল ইসলাম, সোহাগ হোসেন ও সবুজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ইউপি প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ইউনিয়ন পরিষদে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা শেষে ঢেউটিন বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন। 

তিনি আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং ঢেউটিন বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি রাখেন ইউপি সদস্য মোস্তাকিম হোসেন, বদিউজ্জামান বদি,  আব্দুল বারীক মন্ডল বাবুল এবং  আমিনুর ইসলাম। এছাড়া সংরক্ষিত ইউপি সদস্য ডলি পারভীন, শিউলি বেগম ও সাথী উপস্থিত ছিলেন। 

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রধান, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন।  

​অন্যান্যদের মধ্যে সভায় আরো উপস্থিত ছিলেন রুহুল আমিন আকাশ, শাজাহান হোসেন, নিয়ামুল ইসলাম, সোহাগ হোসেন ও সবুজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ইউপি প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত