জয়পুরহাট    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দিনব্যাপী শহরের ছমির উদ্দিন হোটেল মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় জয়পুরহাটের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় ও বাজার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন,  জয়পুরহাট সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুবাইর  আল-ফয়সাল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সচেতন হওয়ার পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দিনব্যাপী শহরের ছমির উদ্দিন হোটেল মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় জয়পুরহাটের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় ও বাজার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন,  জয়পুরহাট সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুবাইর  আল-ফয়সাল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সচেতন হওয়ার পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত