শিশুদের মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর আউরা গ্রামের গুদিঘাটা এলাকায় তরুণ সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুন আকনের উদ্যোগে এই ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুন আকন, কাঁঠালিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন এবং সৈয়দ মো. শফিকুল ইসলাম। অতিথিরা এলাকার খুদে ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর আসক্তি থেকে কোমলমতি শিশুদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন