জয়পুরহাট    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নিয়ামতপুরে চোলাই মদ ও উপকরণ জব্দ গ্রেপ্তার ২

ছবি : প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ করেছে নিয়ামতপুর থানা পুলিশ। 

এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি প্রকিয়া দিন রয়েছে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি বিশেষ দল উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের সামড়া গ্রামে অভিযান চালানো হয়। 

অভিযানে পলাতক আসামি হরিলাল রবিদাসের বসতবাড়িতে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে রাজ কুমার (৪০) ও নিতাই (৩৫) নামের দুইজনকে আটক করে।

পরে তাদের দেহ ও আশপাশের স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের জারকিনে রাখা দেশীয় তৈরি চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ ওয়াশ জব্দ করা হয়। 

এজাহার অনুযায়ী, জব্দ করা চোলাই মদের পরিমাণ প্রায় ২০ লিটার এবং ওয়াশের পরিমাণ ২০ লিটার। এছাড়া মদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও জব্দ করা হয়েছে।

নিয়ামতপুর থানা পুলিশ জানায়, জব্দ করা আলামতের প্রয়োজনীয় অংশ রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট পচনশীল ও দুর্গন্ধযুক্ত উপকরণ ঘটনাস্থলেই বিধি অনুযায়ী ধ্বংস করা হয়। জব্দকৃত মদ ও ওয়াশের নমুনা পরবর্তী সময়ে আদালতে উপস্থাপনের জন্য সংরক্ষণ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া তাই এটি অব্যাহত থাকবে । এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে চোলাই মদ ও উপকরণ জব্দ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত