জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি- প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনসহ সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা বলেন, উল্লাপাড়ায় দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। দুর্গাপূজা যেন সকল ধর্মের মানুষের অংশগ্রহণে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত