আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. আল আমিন হোসেন (২৩)। এ ঘটনায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। পরে বিষয়টি জানিয়ে আটঘরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)ও করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) তার বাড়ির সামনে ও বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন এলাকার লোকজন উপস্থিত ছিলেন। আল আমিন দীর্ঘদিন ধরে চলে আসা জমিজমা সংক্রান্ত বিরোধ, শালিশ বৈঠক এবং পরবর্তীতে হুমকি-ভয়ভীতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে মো. মুক্তার খাঁ (৪০) ও মো. রকি (৩০)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা শালিশ বৈঠকের আয়োজন করেন। ওই শালিশে তার পৈত্রিক সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা বাস্তবায়ন না করে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আল আমিনের দাবি, গত ২৩ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মতিগাছা গ্রামে অভিযুক্তদের বাড়ির সামনে তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তিনি গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারপিটের উদ্দেশ্যে এগিয়ে আসেন।
এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয় মো. মাধু মোল্লা (৫৫), মো. আব্দুল লতিফ (৩২)সহ আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তার অভিযোগ, এ সময় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আল আমিন আরও দাবি করেন, ঘটনার পরও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। একটি রেকর্ডিংয়ের মাধ্যমে হুমকির বিষয়টি জানতে পেরেছেন বলেও তিনি জানান।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন