জয়পুরহাট    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা এক কিশোরের অর্ধগলিত মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে একই এলাকার সাবিত্রী নামে এক নারী ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। 

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য যতীন্দ্রনাথ বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা রমেশ চন্দ্র রায় জানান, প্রায় এক সপ্তাহ আগে তার ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ধানক্ষেতে অর্ধগলিত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান তারা।
তিনি দাবি করেন, তার ছেলেকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা এক কিশোরের অর্ধগলিত মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে একই এলাকার সাবিত্রী নামে এক নারী ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। 

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য যতীন্দ্রনাথ বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা রমেশ চন্দ্র রায় জানান, প্রায় এক সপ্তাহ আগে তার ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ধানক্ষেতে অর্ধগলিত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান তারা।
তিনি দাবি করেন, তার ছেলেকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত