জয়পুরহাট    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে শহীদ ডা.আবুল কাশেম ময়দানের গেট ও সীমানা প্রাচীর নির্মাণের উদ্বোধন

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাশেম ময়দানের গেট ও সীমানা প্রাচীর (বাউন্ডারী ওয়াল) নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

​ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মো: মাসুদ রানা প্রধান।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধন শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানের সার্বিক কল্যাণ ও উন্নয়ন এবং দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে শহীদ ডা.আবুল কাশেম ময়দানের গেট ও সীমানা প্রাচীর নির্মাণের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাশেম ময়দানের গেট ও সীমানা প্রাচীর (বাউন্ডারী ওয়াল) নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

​ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মো: মাসুদ রানা প্রধান।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধন শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানের সার্বিক কল্যাণ ও উন্নয়ন এবং দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত