বর্তমান শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হয়েছে ‘প্রযুক্তি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী সেমিনার। সেমিনারে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা, কারিগরি শিক্ষার প্রসার এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার কাছিকাটায় আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত সেমিনরে উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। এতে সভাপতিত্ব করেন আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, নেদারল্যান্ডসের পিইউএম শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক বিশেষজ্ঞ ডেনিস গো-ফেইজ (উঊঘওঝঊ এঙ ঋঊওঔ), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বজলুর রহমান, শিক্ষক মাহাবুবুর রহমান ও চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাছ।
বক্তরা বলেন বিদেশে শ্রমিক পাঠানোর আগে তাকে দক্ষ করে নিন। জাপানিরা দক্ষ শ্রমিক চায়, আমারা তা দিতে পারি না। তাই শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন