জয়পুরহাট    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গোমস্তাপুরে জাতীয়তাবাদী কৃষকদলের বার্ষিক সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর হাইস্কুল মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম (তসি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব দুরুল হোদা।

সভাটি সঞ্চালনা করেন রহনপুর পৌর শাখা কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম। এ সময় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু , ফারুক আহমেদ ,ওবাইদুর রহমান, সাদিকুল ইসলাম, জহরুল ইসলাম, আলতাফুর রহমান ,আনারুল ইসলাম, সাদ্দাম হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষক দলের নেতারা মো. সেলিম রেজা, মো. আলমগীর শেখ, গোলাম মোস্তফা ও বাইরুল ইসলাম বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য উৎপাদনে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকদের বিভিন্ন সমস্যা, উৎপাদন ব্যয়, ন্যায্য মূল্য এবং স্থানীয় পর্যায়ের নানা সংকট নিয়ে মাঠপর্যায়ে কাজ করার প্রয়োজন রয়েছে। 

শুধু পদ-পদবি নিয়ে সীমাবদ্ধ না থেকে সাধারণ কৃষকদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনতে হবে এবং প্রয়োজন অনুযায়ী পাশে দাঁড়াতে হবে।

তারা আরও বলেন, কৃষকদের অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরতে হবে।

বর্ধিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষকদের সঙ্গে সংগঠনের যোগাযোগ বাড়ানো এবং তাদের বিভিন্ন দাবি ও সমস্যাকে গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, কৃষক সমাজের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুললে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। এজন্য তৃণমূল পর্যায়ে কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সুখ-দুঃখ ও সমস্যার কথা জানতে হবে।

সভায় উপস্থিত নেতাকর্মীরা কৃষকদের স্বার্থে মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

গোমস্তাপুরে জাতীয়তাবাদী কৃষকদলের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত