জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চট্টগ্রামে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র চট্টগ্রাম অঞ্চলের বীমা দাবীর ৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর ) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে  বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, বীমা গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্স কাজ করে যাচ্ছে। গ্রাহকের বীমা দাবি যথাসময়ে পরিশোধের মাধ্যমে তাদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করার পাশাপাশি দেশের বীমা খাতকে এগিয়ে নিতে পপুলার লাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকের বীমা দাবি পরিশোধ করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। পপুলার লাইফ ইনস্যুরেন্স ইতোমধ্যে বিপুল পরিমাণ বীমা দাবি পরিশোধ করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। গ্রাহকদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে উন্নয়ন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে কোম্পানীর ব্যবসা সম্প্রসারণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক

(ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ- ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক সেলিম মিয়া ও ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক  সাজ্জাদ মাহমুদ কিশোর প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিম ও একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ অরুণ চন্দ্র না। 

আলোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে  বীমাদাবীর ৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী ও অনুষ্ঠানের সভাপতি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত