জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

‎পাঁচবিবিতে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা

ছবি : প্রতিনিধি

‎জয়পুরহাটের পাঁচবিবিতে চেতনানাশক ওষুধ মেশানো কফি খাইয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় উপজেলার কুটাহারা গ্রামের অটোচালক মোঃ আহাদুল ইসলাম(৫০) জয়পুরহাট জেলা সদর জেনারেল হাসপাতালে দুইদিন চিকিৎসা নিয়ে এসে আজ ২ অক্টোবর শুক্রবার দুপুরে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে আহাদুল অটো নিয়ে বাগজানা বাজারে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত হাবিল হোসেন তাকে ফোন করে বাজারে অপেক্ষা করতে বলেন। পরে কফি খাওয়ানোর কথা বলে তাকে একটি চায়ের দোকানে ডেকে নিয়ে যান।

‎অভিযোগে অটোচালক আহাদুল ইসলাম বলেন,কফি পান করার পর তিনি মাথা ও শরীরে ঝিমঝিমভাব অনুভব করেন। তার ধারণা, অটো ছিনতাই ও তাকে অজ্ঞান করার উদ্দেশ্যে কফিতে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল। 

অসুস্থ অবস্থায় তিনি কোনোভাবে অটো নিয়ে বাড়ি ফেরেন। পরে পরিবারের সদস্যরা তাকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছিলেন।

‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামভীরুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

‎পাঁচবিবিতে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

‎জয়পুরহাটের পাঁচবিবিতে চেতনানাশক ওষুধ মেশানো কফি খাইয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় উপজেলার কুটাহারা গ্রামের অটোচালক মোঃ আহাদুল ইসলাম(৫০) জয়পুরহাট জেলা সদর জেনারেল হাসপাতালে দুইদিন চিকিৎসা নিয়ে এসে আজ ২ অক্টোবর শুক্রবার দুপুরে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে আহাদুল অটো নিয়ে বাগজানা বাজারে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত হাবিল হোসেন তাকে ফোন করে বাজারে অপেক্ষা করতে বলেন। পরে কফি খাওয়ানোর কথা বলে তাকে একটি চায়ের দোকানে ডেকে নিয়ে যান।

‎অভিযোগে অটোচালক আহাদুল ইসলাম বলেন,কফি পান করার পর তিনি মাথা ও শরীরে ঝিমঝিমভাব অনুভব করেন। তার ধারণা, অটো ছিনতাই ও তাকে অজ্ঞান করার উদ্দেশ্যে কফিতে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল। 

অসুস্থ অবস্থায় তিনি কোনোভাবে অটো নিয়ে বাড়ি ফেরেন। পরে পরিবারের সদস্যরা তাকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছিলেন।

‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামভীরুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত