জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্র তিনমাথা থেকে দানেজপুর ১ নং রেলগেট সড়কে তীব্র যানজটে ভুগছে পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ মাইকিং করে নিষেধাজ্ঞা জারি করলেও আইনের প্রয়োগ নেই বলছেন জনগণ।
জানা যায়,কিছু দিন পূর্বে পাঁচবিবি পৌরসভা কর্তৃপক্ষ এলাকায় মাইকিং করে শহরের অভ্যন্তরে ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। ঢুকলে জরিমানা অথবা আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে।
অথচ দেখা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্রে তিনমাথা টু দানেজপুর ১নং রেলগেট সড়কপথে প্রতিদিনই ঢুকছে নৈশকোচ, বালু বহনকারী ট্রাক,বাসসহ অসংখ্য ভারী যানবাহন। এ সময় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তি পোহাতে হয় সাধারণ বাইকার ও পথচারীদের।
সরেজমিনে লক্ষ্য করা যায়,পহেলা অক্টোবর বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্র তিনমাথা টু দানেজপুর ১নং রেলগেট সড়কপথে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে শত শত জনসাধারণ।
পৌরবাসীরা জানান, ভারী যানবাহন নৈশ কোচ, বালু বহনকারী ট্রাকসহ বিভিন্ন অবৈধ ভটভটি খড় নিয়ে শহরের অভ্যন্তরে প্রবেশ করা, ফুটপাত দখল করে দোকানদারদের ব্যবসা পরিচালনা করা ও প্রচুর পরিমানে অটোরিকশা ভ্যান বেড়ে যাওয়ায় এ যানজটের অন্যতম কারণ।
এছাড়াও বেশিরভাগ মার্কেট ও হোটেলের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই।তাই ক্রেতারা রাস্তায় গাড়ি পার্কিং করতে বাধ্য হয়,যা যানযট সৃষ্টির দ্বিতীয় কারণ।
পোস্ট অফিসপাড়া মহল্লার বাসিন্দা এটিএম মোকাররম আজিজ বলেন, পৌর কর্তৃপক্ষ মাইকিং করে শহরের অভ্যন্তরে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও তা মানা হচ্ছে না।
তীব্র যানজটের এই সমস্যা হরহামেশাই হচ্ছে অথচ আইনের প্রয়োগ থাকলে এমনটি হতো না।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন