জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নওগাঁয় পশু খাদ্যের দোকানে অভিযান! জরিমানা আদায়

ছবি : প্রতিনিধি

নওগাঁয় পশু খাদ্যের দোকানের লাইসেন্স এর মেয়াদ না থাকায় ও নবায়ন না করার অপরাধে ৭টি পশু খাদ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে ৫টি দোকান মালিকের জরিমানা ও ২টি দোকান মালিককে কঠোর সতর্কতা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

বুধবার দুপুরে শহরের ধর্মতলা রোড ও আটাপট্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক জানান অভিযানে শ্রী রতন লাল চৌধুরীকে ১৫শত টাকা, সরদার টেডার্সকে ২হাজার টাকা, আলহাজ্ব ফিড এন্ড চিকেন সেন্টারকে ৪হাজার টাকা, মেসার্স জে এস এন্টারপ্রাইজকে ১৫শত টাকা এবং ময়েজ পোল্ট্রি ফিডকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া জনি সাহা ও দ্বিপ খাদ্য ভান্ডারকে কঠোর ভাবে সতর্ক করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তাদের লাইসেন্স এর নবায়ন করা ছিলো না। তাদের দ্রুত লাইসেন্স নবায়ন করার নিদের্শনা প্রদান করা হয়েছে। 

এছাড়াও কিছু দোকান মালিককে ক্রেতার কাছ থেকে পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করার অপরাধে কঠোর ভাবে সতর্কতা প্রদান করা হয়েছে। 

পরবর্তি সময়ে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে হুশিয়ারী প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযানের সময় সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলামসহ অন্যরা ও অন্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় পশু খাদ্যের দোকানে অভিযান! জরিমানা আদায়

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁয় পশু খাদ্যের দোকানের লাইসেন্স এর মেয়াদ না থাকায় ও নবায়ন না করার অপরাধে ৭টি পশু খাদ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে ৫টি দোকান মালিকের জরিমানা ও ২টি দোকান মালিককে কঠোর সতর্কতা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

বুধবার দুপুরে শহরের ধর্মতলা রোড ও আটাপট্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক জানান অভিযানে শ্রী রতন লাল চৌধুরীকে ১৫শত টাকা, সরদার টেডার্সকে ২হাজার টাকা, আলহাজ্ব ফিড এন্ড চিকেন সেন্টারকে ৪হাজার টাকা, মেসার্স জে এস এন্টারপ্রাইজকে ১৫শত টাকা এবং ময়েজ পোল্ট্রি ফিডকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া জনি সাহা ও দ্বিপ খাদ্য ভান্ডারকে কঠোর ভাবে সতর্ক করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তাদের লাইসেন্স এর নবায়ন করা ছিলো না। তাদের দ্রুত লাইসেন্স নবায়ন করার নিদের্শনা প্রদান করা হয়েছে। 

এছাড়াও কিছু দোকান মালিককে ক্রেতার কাছ থেকে পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করার অপরাধে কঠোর ভাবে সতর্কতা প্রদান করা হয়েছে। 

পরবর্তি সময়ে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে হুশিয়ারী প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযানের সময় সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলামসহ অন্যরা ও অন্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত